চাঁদগেড়িয়া অঙ্গন ওয়াড়ি কেন্দ্রে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ।

22nd October 2021 10:43 am জেলা
চাঁদগেড়িয়া অঙ্গন ওয়াড়ি কেন্দ্রে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ।


২১/১০/২০২১ বৃহষ্পতি বার, বাগনানের চাঁদগেড়িয়া অঙ্গন ওয়াড়ি কেন্দ্রে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির । আয়োজক সংস্থা স্টারলিং ট্রু (Sterling True) এর ইউনিক প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান, মাননীয়া রুনু মন্ডল মহাশয়া। উপস্থিত ছিলেন গ্রামের সর্বক্ষণের সঙ্গী আশা দিদি ছবি বেরা মহাশয়া। অঙ্কন ওয়াড়ি কেন্দ্রের দুই দিদিমনি বন্দিতা হালদার ও গীতা মন্ডল। উপস্থিত ছিলেন চাঁদগেড়িয়ার গ্রাম সদস্য বনমালী সাঁতরা মহাশয়। চিকিৎসক হিসেবে ছিলেন সুদাম চন্দ্র সেন, জেনারেল ফিজিসিয়ান।  ডায়াটেশিয়ান দেবযানী সরকার , শম্পা হাজরা বিএসসি স্টাফ নার্স গ্রেড ২, উলুবেড়িয়া হাসপাতাল। সংগঠনের পক্ষে বিবস্বান সেন  বলেন এই ধরনের অনুষ্ঠান করতে পেরে আমরা ভীষণ খুশি। গ্রামের মানুষ, সর্বপরি মাননীয়া প্রধান এবং মাননীয় পঞ্চায়েত সদস্যের সহযোগীতায় আমাদের খুব সাহায্য করেছে।  এছাড়া পিপ্যুলানের CHO লাবন্য সামুই উপস্থিত ছিলেন । এই সংস্থার প্রেসিডেন্ট তথা ভারত সরকারের সুসংসহত কৃষির জাতীয় উপদেষ্টা, কৃষিবিজ্ঞানী কাঞ্চন কুমার ভৌমিক বলেন স্টারলিং ট্রু’র উদ্দ্যেগে আয়োজিত বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আরো আরো প্রত্যন্ত অঞ্চলে দুস্থ অসহায়দের সহায় হয়ে এক স্বতন্ত্র নজির গড়ে তুলবে এমনটাই আশাবাদী ।





Others News

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’


কলকাতা | ২০ মার্চ, ২০২৬ বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আধুনিক সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রকৃত অবস্থান এবং চ্যালেঞ্জ নিয়ে এক বিশেষ বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘International Newstar’। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায় ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।

তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও আগামীর পথচলা

‘মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক রাজনীতির জটিলতা এবং সামাজিক অস্থিরতার মাঝে তরুণদের লড়াই নিয়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্মের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কীভাবে একটি সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন বিশিষ্টজনেরা।


আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন:

  • শ্রী জগৎপতি সরকার: এশিয়াটিক সোসাইটির সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক। তিনি ইতিহাসের নিরিখে তরুণদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন।

  • দেবরাজ সাহা: লেখক ও সম্পাদকীয় বিশ্লেষক হিসেবে তিনি তরুণ মনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করেন।

  • বাদল বর্মন: রাজ্য স্তরের হকি খেলোয়াড়, কবি ও সংগঠক। ‘International Newstar’-এর সহ-সভাপতি এবং ‘প্রগতির কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তরুণদের ক্রীড়া ও সাংগঠনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

  • সাম্যব্রত ভৌমিক: ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবে বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়া ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।

  • সৌমেন সেন ও সুব্রত চ্যাটার্জী: আন্তর্জাতিক নবনক্ষত্র পত্রিকার সম্পাদক এবং International Newstar-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে সংবাদমাধ্যম ও সমাজের সেতুবন্ধনে তরুণদের ভূমিকার কথা বলেন।

  • কল্যাণী: সাংস্কৃতিক সম্পাদিকা (International Newstar) হিসেবে তরুণদের সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।


সঞ্চালনায় দুই বাচিক শিল্পী

সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারু ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নিয়ে যান দুই বিশিষ্ট সঞ্চালিকা:

  1. পিয়ালী ভট্টাচার্য: বিশিষ্ট সঞ্চালিকা ও বাচিক শিল্পী।

  2. দিব্যমা রায়: কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও শিক্ষিকা।

তাঁদের প্রাঞ্জল উপস্থাপনা এবং আকর্ষণীয় সঞ্চালনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য

ইউটিউব এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি হাজার হাজার দর্শকের কাছে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনাটি কেবল একটি আড্ডা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘গাইডলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।