২০২১ সালে স্নাতকরা চাকরির যোগ্য নন! HDFC ব্যাংকের বিজ্ঞাপনে বিতর্ক

8th August 2021 12:30 pm স্থানিয় খবর
২০২১ সালে স্নাতকরা চাকরির যোগ্য নন! HDFC ব্যাংকের বিজ্ঞাপনে বিতর্ক


২০২১ সালে স্নাতক পাশ করা পড়ুয়ারা চাকরির ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন না! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই  à¦¬à¦¿à¦œà§à¦žà¦¾à¦ªà¦¨à§‡à¦° ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সম্প্রতি ওই বিজ্ঞাপনটি দিয়েছে HDFC ব্যাংকের মাদুরাই শাখা। আর তাই নিয়েই দেখা দিয়েছে তুমুল বিতর্ক। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বক্তব্য রাখতে হয়েছে ব্যাংকের মুখপাত্রকেও।করোনার প্রকোপে গত দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুল-কলেজ। প্রভূত সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের। বিতর্কিত ওই বিজ্ঞাপনটিতে গত à§© আগস্ট সকাল ১০টায় তামিলনাড়ুর মাদুরাইয়ে HDFC ব্যাংকের শাখায় ওয়াক ইন ইন্টারভিউয়ের কথা বলা হয়েছিল। সেখানে ইন্টারভিউয়ের স্থান এবং পরবর্তীতে কাজের জায়গার কথা জানানো হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার কথাও উল্লেখ করা হয়েছিল। কিন্তু এর নিচেই লেখা ছিল, “২০২১ সালে যাঁরা স্নাতক হয়েছেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য নন।” এই বিজ্ঞাপনটি দেখার পরই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। অনেকেই ব্যাংক কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হন। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিত আসরে নামে HDFC ব্যাংক। সংস্থার মুখপাত্র জানান, বিজ্ঞাপনে ওই শর্ত ব্যাংক কর্তৃপক্ষ রাখেনি। আসলে ওটি ভুল করে ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমাও চান তিনি। এরপরই আরও একটি বিজ্ঞাপণে ব্যাংক কর্তৃপক্ষ সেই ভুল শুধরে নেয়। তিনি আরও জানান, ওই ইন্টারভিউয়ে এমন অনেক প্রার্থীই এসেছিলেন, যাঁরা কিনা ২০২১ সালে স্নাতক হয়েছে। শুধু তাই নয়, তাঁদের ইন্টারভিউ যথেষ্ট গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে। যদিও তাতেও এই নিয়ে বিতর্ক থামেনি।





Others News

বিষরপুর অলষ্টার ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় ডাক্তার ও আশাকর্মি দের সম্মাননা প্রদান করা হলো

বিষরপুর অলষ্টার ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে   স্থানীয় ডাক্তার  ও আশাকর্মি দের সম্মাননা প্রদান করা হলো


স্বাধীনতা দিবস উপলক্ষে বিষরপুর দমকল কেন্দ্রের সামনে বিষরপুর অলষ্টার ক্লাবের উদ্যোগে  à¦œà¦¾à¦¤à§€à¦¯à¦¼ পতাকা উত্তোলন 

  করোনা সচেতনতা শিবির, মাস্ক স্যানিটাইজার বিতরন ও স্থানীয় ডাক্তার আশাকর্মি দের বিষেশ সম্মাননা প্রদান করা হলো।

উপস্থিত ছিলেন দমকল আধিকারিক নিমাই ব্যানার্জি ,

প্রাক্তন প্রধান তুহিনা বেগম ,সভাপতি মানষ রঞ্জন ভট্টাচার্য ,

মির্জা নাসিম হোসেন বেগ ,সেক জামসেদ,বিশ্বজিৎ সেন,রামকৃষ্ন সেন,হরিপদ সেন à¦“ সংস্থার  à¦…ন্যান্য সদস্যরা।