কলকাতার মঞ্চে উজ্জ্বল নক্ষত্র সুমন মুখার্জী, আন্তর্জাতিক পরিসরেও সুনাম

12th September 2025 11:28 pm বিনোদন
কলকাতার মঞ্চে উজ্জ্বল নক্ষত্র সুমন মুখার্জী, আন্তর্জাতিক পরিসরেও সুনাম


কলকাতার মঞ্চে উজ্জ্বল নক্ষত্র সুমন মুখার্জী, আন্তর্জাতিক পরিসরেও সুনাম

কলকাতা, ২০২৫: বাংলা সঙ্গীত জগতে নতুন আলো ছড়াচ্ছেন প্রতিভাবান শিল্পী à¦¸à§à¦®à¦¨ মুখার্জী (Suman Mukherjee)। বীরভূমের সিউড়িতে জন্ম নেওয়া এই তরুণ শিল্পী বর্তমানে কলকাতাকে কেন্দ্র করে তাঁর সঙ্গীতজীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন। ছোটবেলায় মায়ের দেওয়া হারমোনিয়াম থেকেই শুরু হয়েছিল সুমনের সঙ্গীতযাত্রা। প্রথম অনুপ্রেরণা এসেছিল মায়ের কাছ থেকেই, পরে গুরু শ্রী উৎপল রায়ের কাছে নিয়মিত তালিম নিয়ে গড়ে ওঠেন তিনি।

শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন এই শিল্পী। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। স্নাতকে ফার্স্ট ক্লাস এবং স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সপ্তম স্থান অধিকার করেন সুমন। এর স্বীকৃতি স্বরূপ রাজ্যপালের হাত থেকে পান দুটি সম্মানজনক পুরস্কার।

সঙ্গীত জগতে তাঁর উত্থানও সমানভাবে উজ্জ্বল। ইতিমধ্যেই তিনি অংশগ্রহণ করেছেন আইআইটি মাদ্রাজ ইন্টারন্যাশনাল কনফারেন্স, মুম্বইয়ের স্বর সাধনা সমিতি, রাষ্ট্রীয় যুব সঙ্গীত সম্মেলন, ভারতের সংস্কৃতি মন্ত্রকের ওয়েজিসিসি (WZCC) আয়োজিত মঞ্চসহ মার্কিন যুক্তরাষ্ট্রের “Arts from India”—এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। টেলিভিশন পর্দাতেও তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। আকাশ আট, রূপসী বাংলা, হাই নিউজ বাংলা থেকে শুরু করে ডিডি ন্যাশনাল হিন্দি পর্যন্ত একাধিক চ্যানেলে তাঁর কণ্ঠ প্রশংসিত হয়েছে।

সেলিব্রিটি মহলেও তাঁর গান সমানভাবে সাড়া ফেলেছে। বলিউডের জনপ্রিয় গায়ক à¦¸à§‹à¦¨à§ নিগম à¦¤à¦¾à¦à¦° গান প্রায় ৩০ বার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং ব্যক্তিগতভাবে দুইবার সাক্ষাৎ করে আশীর্বাদ করেছেন। সুমনের ভাষায়, “ওই মুহূর্তগুলো ছিল একেবারেই ঈশ্বরীয়।” শুধু সোনু নিগম নন, শ্রদ্ধেয় রূপকুমার রাঠোর, খ্যাতনামা শিল্পী রেখা ভরদ্বাজ ও সুরকার জিৎ গাঙ্গুলীও তাঁর গান শুনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও প্রশংসা করেছেন।

তাঁর কণ্ঠে প্রকাশিত গানের মধ্যে ‘ধ্রুবতারা’ (কথা, সুর ও কণ্ঠ— সুমন মুখার্জী) এবং ‘ভুল বুঝে’ (কথা ও সুর প্রতীক কর্মকার, কণ্ঠ— সুমন মুখার্জী) শ্রোতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে। নতুন কিছু গানের কাজও চলছে, যা খুব শিগগিরই প্রকাশ পেতে চলেছে।

একইসঙ্গে একাধিক পুরস্কার ও সম্মানেও ভূষিত হয়েছেন এই তরুণ শিল্পী। এর মধ্যে রয়েছে Best Singer Award (Magic Book of Record), রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, আচার্য উদয় ভূষণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, বঙ্গ সুর সরস্বতী সম্মান, নাদ সাধক সম্মান, বঙ্গ রত্ন অনন্য সম্মানসহ আরও বহু স্বীকৃতি। সম্প্রতি তিনি অর্জন করেছেন “Youth Icon of The Year” à¦¸à¦®à§à¦®à¦¾à¦¨à¦¨à¦¾, যা নিয়ে তিনি উচ্ছ্বসিতভাবে বলেন— “এটি আমার জীবনের অনন্য প্রাপ্তি। আমি আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই International Newstar-কে।”

শুধু গান নয়, সঙ্গীতের বাইরেও তাঁর আলাদা আগ্রহ রয়েছে। মার্শাল আর্ট এবং অ্যাকশন ফিল্ম তাঁর নেশার জায়গা।

বাংলা সঙ্গীত জগতে নবপ্রজন্মের শিল্পীদের মধ্যে সুমন মুখার্জী আজ অন্যতম আলোচিত নাম। একদিকে একাডেমিক সাফল্য, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে বাংলা গানের পরিচিতি বহন— সব মিলিয়ে তিনি আজ বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক।





Others News

সাহিত্য থেকে সিনেমা—এক মঞ্চে সুপ্ত প্রতিভার মেলা: নজর কাড়ল ইন্টারন্যাশনাল নিউস্টারের আয়োজন

সাহিত্য থেকে সিনেমা—এক মঞ্চে সুপ্ত প্রতিভার মেলা: নজর কাড়ল ইন্টারন্যাশনাল নিউস্টারের আয়োজন


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: à¦¸à§ƒà¦œà¦¨à¦¶à§€à¦²à¦¤à¦¾ আর প্রতিভার জয়গানে মুখরিত হলো কলকাতার লীলা ভবন। à§§à§® ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ইন্টারন্যাশনাল নিউস্টার পরিচালিত বেঙ্গলি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও সাহিত্য সম্মাননা। প্রান্তিক অঞ্চলের শিল্পীদের মূলধারার মঞ্চে তুলে ধরার যে অঙ্গীকার নিয়ে এই সংস্থার পথচলা, এই অনুষ্ঠান যেন ছিল তারই এক সার্থক প্রতিফলন।
উপস্থিত নক্ষত্ররা
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী à¦¬à¦¾à¦¦à¦² সরকার (প্রোগ্রাম ডিরেক্টর, ইন্টারন্যাশনাল নিউস্টার), বিশিষ্ট অভিনেতা ও লেখক বাদল বর্মন, প্রখ্যাত জুরিজাজ বাবু রায় এবং আনন্দ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ও শিল্পী ইন্দ্রনীল মুখার্জি, চলচ্চিত্র অভিনেত্রী ও গায়িকা সমৃদ্ধা চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী অনিল কুমার দাস, এবং সাহিত্যিক ও বাচিক শিল্পী দীপঙ্কর মজুমদার। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন জয়ন্ত মন্ডল, সমীর ব্যানার্জি, রাজকুমার সেন এবং নৃত্যগুরু স্বস্তিক-সহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব।

শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল: সেরার লড়াই
এবারের চলচ্চিত্র উৎসবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে নিচের চলচ্চিত্রগুলি:

  • প্রথম স্থান: ‘উল্টো রাজার দেশ’ (পরিচালক: ঋষভ দত্ত)

  • দ্বিতীয় স্থান: ‘অনর্থ’ (পরিচালক: ত্রিবিক্রম বেরা অন্তিম)

  • তৃতীয় স্থান: ‘ভ্যানিশ’ (পরিচালক: মৃত্যুঞ্জয় রায়)
    বিশেষ বিভাগীয় পুরস্কার:
    উৎসবের মঞ্চে একক কৃতিত্বের জন্য সম্মানিত করা হয় বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলীকে। উল্লেখযোগ্য বিজয়ীরা হলেন:

  • সেরা অভিনেতা ও পরিচালক: উত্তম বসাক ও ত্রিবিক্রম বেরা অন্তিম (‘অনর্থ’ ছবির জন্য)।

  • সেরা অভিনেত্রী: ভারতী পাল (‘শান্তিপুরের ডাইনি’)।

  • সেরা স্টোরি ও স্ক্রিপ্ট: ঋষভ দত্ত ও মৃত্যুঞ্জয় রায়।

  • সেরা শিশু শিল্পী: সৌম্যরূপ (‘ইচ্ছেপূরণ’)।

 

সাহিত্য সম্মাননা ও সমাজসেবা
কেবল চলচ্চিত্র নয়, সাহিত্যের আঙিনাতেও এদিন সম্মাননা প্রদান করা হয়। সেরা লেখকের শিরোপা পান অসীম ভুঁইয়া, সেরা সম্পাদকের সম্মান পান রুহুল আমিন। এছাড়া সেরা পত্রিকা হিসেবে ‘দুষ্টু পত্রিকা’ (সঞ্চিতা সিকদার) এবং সেরা সাহিত্য সংগঠন হিসেবে সমীর মুখার্জিকে পুরস্কৃত করা হয়। কবিতা প্রতিযোগিতায় “স্বপ্ন ও সংগ্রাম” বিষয়ে প্রথম স্থান অধিকার করেন পম্পা ঘোষ।

 

উদ্যোক্তার বক্তব্য

ইন্টারন্যাশনাল নিউস্টার-এর নেপথ্য কারিগর ও প্রতিষ্ঠাতা à¦¸à§Œà¦®à§‡à¦¨ সেন à¦¤à¦¾à¦à¦° সমাপনী বক্তব্যে সংগঠনের মূল দর্শন তুলে ধরেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, “আমাদের প্রাথমিক লক্ষ্য হলো গ্রামবাংলার প্রান্তিক ও অবহেলিত জনপদে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভাদের বিশ্বমঞ্চের আলোয় নিয়ে আসা এবং তাদের সৃজনশীল সত্তাকে একটি সুনির্দিষ্ট ও পেশাদার দিশা প্রদান করা।” à¦‰à¦²à§à¦²à§‡à¦–্য যে, তাঁর সুযোগ্য সম্পাদনায় প্রকাশিত ‘আন্তর্জাতিক নবনক্ষত্র’ à¦¸à¦¾à¦¹à¦¿à¦¤à§à¦¯ পত্রিকাটিও বর্তমানে নবীন ও প্রবীণ সাহিত্যিকদের মিলনস্থলে পরিণত হয়েছে, যা সাংস্কৃতিক জগতে এক উজ্জ্বল মাইলফলক।

 

নান্দনিক সমাপ্তি

অনুষ্ঠানের শেষলগ্নে মঞ্চস্থ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচিক শিল্পীদের উদাত্ত কণ্ঠের কবিতা পাঠ এবং গুণী সংগীতশিল্পীদের সুরের মূর্ছনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। সমবেত দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষজ্ঞ মহলের মতে, কলকাতার বুকে আয়োজিত এই à¦¬à§‡à¦™à§à¦—লি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও সাহিত্য সম্মাননা à¦†à¦—ামী দিনে বাংলা চলচ্চিত্র এবং সাহিত্যের মানচিত্রকে কেবল সমৃদ্ধই করবে না, বরং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক নতুন উৎস হয়ে উঠবে। আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আগামী বছরগুলোতে এই উৎসব আরও বৃহৎ ও আন্তর্জাতিক আঙ্গিকে আত্মপ্রকাশ করবে।